'আকবেট সেন্টার'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রমজীবী শিশুদের শিক্ষা ও জীবনমান উন্নয়নে ইউকে-বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (আকবেট) পরিচালিত প্রকল্পের আরেকটি ‘আকবেট সেন্টার’ সিলেট নগরের কদমতলি কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় উদ্বোধন করা হয়েছে। এটি প্রতিষ্ঠানের চতুর্থ সেন্টার। গতকাল সোমবার সিলেট সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স শিশুদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দিয়ে সেন্টারের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে আকবেট-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আছাদুজ্জামান, সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহ্ দুলাল প্রমুখ বক্তব্য দেন। তিন শতাধিক শ্রমজীবী শিশু এ প্রকল্পের আওতায় রয়েছে।