প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আখাউড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সদস্য তাকজিল খলিফা বলেছেন, ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী বিজয় এক্সপ্রেস ট্রেন ৭ জানুয়ারি থেকে আখাউড়া জংশনে যাত্রাবিরতি দিতে শুরু করবে। তাকজিল খলিফা গতকাল প্রথম আলোকে বলেন, গত শুক্রবার রাতে ঢাকায় আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে দেখা করে বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, ‘এবার দ্বিতীয় দফায় মেয়র নির্বাচিত হয়েছি। তবে আওয়ামী লীগ-মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবার মেয়র হয়েছি। আমাকে বিজয়ী করায় পৌরবাসীকে উপহার হিসেবে আইনমন্ত্রী আখাউড়াতে বিজয় এক্সপ্রেসের যাত্রাবিরতির ব্যবস্থা করেছেন।’