‘আগরতলা মামলার আসামিরা প্রকৃত জাতীয় বীর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগরতলা মামলার অন্যতম আসামি বিধান কৃষ্ণ সেনের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার চট্টগ্রামের কদম মোবারক ইসলামাবাদী মেমোরিয়াল হলে স্মরণসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির ভাষণে সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন বলেছেন, আগরতলা মামলায় যাঁরা অভিযুক্ত হয়েছিলেন, তাঁরা প্রত্যেকেই বড়মাপের স্বাধীনতাসংগ্রামী এবং প্রকৃত জাতীয় বীর। কেননা, এর মধ্য দিয়েই বাঙালির স্বাধীনতাসংগ্রাম গণঅভ্যুত্থানে রূপ নেয়। মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ পরিষদ স্মরণসভার আয়োজন করে। পরিষদের আহ্বায়ক জিতেন্দ্র প্রসাদ নাথের সভাপতিত্বে সভায় মোহাম্মদ হারিস, আশরাফ খান, আবু মোহাম্মদ হাশেম, মাহফুজুর রহমান প্রমুখ বক্তব্য দেন। স্মরণসভায় বক্তারা বলেন, স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সঙ্গে আরও অনেকে স্বাধীনতাসংগ্রামের বিভিন্ন পর্যায়ে যুক্ত ছিলেন এবং স্বাধীনতাকে এগিয়ে নিতে অবদান রেখেছেন। চট্টগ্রামের মানিক চৌধুরী ও বিধান কৃষ্ণ সেন এমনই দুই স্বাধীনতাসংগ্রামী।