'আগুন, আগুন' চিৎকারে ঘুম ভাঙে তাঁদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরের কিছুই আর অবশিষ্ট নেই। সব পুড়ে গেছে। ছবিটি গতকাল সকাল নয়টায় তোলা l প্রথম আলো
ঘরের কিছুই আর অবশিষ্ট নেই। সব পুড়ে গেছে। ছবিটি গতকাল সকাল নয়টায় তোলা l প্রথম আলো

চট্টগ্রাম নগরের ঘাটফরহাদবেগ এলাকার হাজী কলোনির অন্তত ২০টি ঘর আগুনে পুড়ে গেছে। গতকাল রোববার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্ত কলেজশিক্ষক সুমন দে ও কাপড়ের দোকানের কর্মী মোহাম্মদ বেলাল বলেন, সকালে মানুষের ‘আগুন, আগুন’ চিৎকারে তাঁদের ঘুম ভাঙে। প্রাণ বাঁচাতে এক কাপড়েই ঘর থেকে বেরিয়ে আসেন তাঁরা। আগুনে তাঁদের কাপড়চোপড়, বইপত্রসহ সব মালামাল পুড়ে গেছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আগুনের কারণ এখনো জানা যায়নি। তদন্তের পর কারণ জানা যাবে। তিনি জানান, চাকরিজীবী ও শিক্ষার্থীরা ভাড়া নিয়ে ঘরগুলোতে থাকতেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে নগরের তিনটি স্টেশন থেকে আটটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ৫ মালিকের ২০টি ঘর পুড়ে গেছে। এর মধ্যে ৮টি কাঁচা ও ১২টি আধাপাকা ঘর। এতে প্রায় ৬ লাখ টাকার মালামাল পুড়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।