'আচরণবিধির খসড়া চূড়ান্ত হবে চলতি সপ্তাহে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচনের জন্য রাজনৈতিক দল ও সাংসদদের আচরণবিধির খসড়া চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবু হাফিজ। তিনি গতকাল সোমবার সাংবাদিকদের এ কথা বলেন।
আবু হাফিজ বলেন, সংসদ নির্বাচনের একটি আচরণবিধি আছে। যেহেতু সংসদ বহাল রেখে এবং দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, তাই আচরণবিধিতে কিছু পরিবর্তন আসবে। প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা নির্বাচনকালীন নির্বাচনী প্রচারণা কীভাবে চালাবেন, তা আচরণবিধিতে স্পষ্ট করা হবে। আইন অনুযায়ী সাংসদেরা স্বপদে বহাল থাকবেন। সে জন্য সাংসদদের সুযোগ-সুবিধার ওপর বাধ্যবাধকতা আরোপ করা হবে। এতে নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি হবে। রাজনৈতিক দলগুলোর আচরণ নিয়ন্ত্রণের জন্যও কিছু বিষয় যোগ করতে হবে।