'আচার ১০০' বইয়ের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত আচার ১০০ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম লেখিকা সংঘের সভাপতি ফাহমিদা আমিনের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামরুন মালেক। বক্তব্য দেন বইয়ের লেখিকা জোবাইদা আশরাফ ও তাঁর স্বামী আশরাফ আলী, সাংবাদিক ডেইজি মউদুদ ও ফ্যাশন ডিজাইনার আইভি হাসান।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বইয়ের মোড়ক উন্মোচন করেন। বই প্রকাশের কারণ প্রসঙ্গে জোবাইদা আশরাফ বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জন আচার তৈরির পদ্ধতি সম্পর্কে জানতে চেয়ে ফোন করতেন। তাঁদের কথা বিবেচনা করে আচার তৈরির পদ্ধতি নিয়ে বই করার চিন্তা করি।