'আজই দেখলাম ৫ টাকার কয়েন রয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কয়েনেজ (সংশোধন) বিল-২০১৫ ও উন্নয়ন সারচার্জ ও লেভি (আরোপ ও আদায়) বিল আজ রোববার ২০১৫ জাতীয় সংসদে পাস হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিল দুটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

পাস হওয়া উন্নয়ন সারচার্জ ও লেভী বিলে মোবাইল ফোনের ব্যবহারের ওপর ১ শতাংশ হারে সারচার্জ আরোপ করা হয়েছে। সরকার মোবাইল অপারেটরদের কাছ থেকে এই সারচার্জ আদায় করবে। এ ছাড়া বিলের ওপর দেওয়া জাতীয় পার্টির ফখরুল ইমামের একটি সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয়। প্রস্তাব অনুযায়ী মোবাইল ফোনের মেমো রিকার্ডের ওপর ১ শতাংশ হারে সারচার্জ আদায় করা হবে।
কয়েনেজ বিল পাসের ফলে সরকার ৫ টাকার মুদ্রা প্রচলনের দায়িত্ব পাবে। বর্তমানে সরকার শুধু ১ ও ২ টাকার নোট বের করতে পারে। ৫ টাকা থেকে শুরু করে ওপরের সব নোট বাংলাদেশ ব্যাংক বের করে।
বিল পাসের সময় দেওয়া বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘আজই আমি দেখলাম পাঁচ টাকার একটি কয়েন রয়েছে। এটা ইলিগ্যাল (অবৈধ)। বাংলাদেশ ব্যাংকের এই কয়েন বাজারে ছাড়ার ক্ষমতা নেই। তারা এটা করতে পারে না। তাদের এক টাকার কয়েন ছাড়ার ক্ষমতা রয়েছে।’