'আজকের পুলিশ অনেক দক্ষ ও জনবান্ধব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পুলিশ এখন অনেক দক্ষ, অভিজ্ঞ ও জনবান্ধব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, আজকের পুলিশ বন্ধু হিসেবে জনগণের সেবায় নিয়োজিত।

গতকাল মঙ্গলবার মৌলভীবাজারের বড়লেখা থানার নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে জেলা পুলিশ আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন হচ্ছে। তারা বাধ্য হয়ে মাতৃভূমি ত্যাগ করছে। তিনি আরও বলেন, ‘আমরা তাদের মানবিক সহায়তা করছি। পরিস্থিতি শান্ত হলে তাদের ফেরত পাঠানো হবে।’

জুড়ীতে থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন: স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল জুড়ী উপজেলার নতুন থানা ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন।