‘আজাদী’র প্রতিষ্ঠাতা আবদুল খালেক স্মরণে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজকে সামনে এগিয়ে নিতে চট্টগ্রামের প্রাচীন পত্রিকা দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা আবদুল খালেকের মতো মানুষের দরকার। এ ধরনের মানুষ তাঁদের কাজের মধ্যে চিরকাল বেঁচে থাকেন। গতকাল মঙ্গলবার আবদুল খালেকের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত এক স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভার আয়োজন করে ইঞ্জিনিয়ার আবদুল খালেক-প্রফেসর মোহাম্মদ খালেদ ফাউন্ডেশন।সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেন মোহাম্মদ হোসেন খান, কবি অরুণ দাশগুপ্ত, আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ আনোয়ারা আলম, গবেষক মনজুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ, ফাউন্ডেশনের সহসভাপতি জিনাত আজম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রমুখ। অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘ইঞ্জিনিয়ার আবদুল খালেক মানুষের মধ্যে জ্ঞানের আলো জ্বালিয়েছেন। জীবন সম্পর্কে তাঁর সার্বিক দৃষ্টিভঙ্গি ছিল। তিনি সমাজের কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে আদর্শ রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা চালিয়েছেন। তাঁর সে চেষ্টা অব্যাহত রাখতে হবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আবদুল খালেক-প্রফেসর মোহাম্মদ খালেদ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মঈনুল ইসলাম মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক, ভাষাগবেষক মাহবুবুল হককে সংবর্ধনা দেওয়া হয়।