‘আটক নেতাদের মুক্ত করতে বলিষ্ঠ কদমে এগিয়ে যেতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আটক নেতাদের মুক্ত করতে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বলিষ্ঠ কদমে আন্দোলনের আহ্বান জানিয়েছেন দলের নায়েবে আমির এ কে এম নাজির আহমদ। গতকাল জাতীয় প্রেসক্লাবে ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী সভায় এ আহ্বান জানান তিনি।জামায়াতের এই নেতা বলেন, আন্দোলন ছাড়া ইসলামি শক্তি সামনে এগোতে পারবে না এবং আটক নেতাদের মুক্তও করা যাবে না।