‘আটকদের মিডিয়ার সামনে এনে বক্তব্য দেওয়া সংবিধানবিরোধী’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় গণমাধ্যমের সামনে হাজির করে বক্তব্য দেওয়া প্রচলিত আইন ও সংবিধানবিরোধী বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। গত বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ পাহাড় কাটাসংক্রান্ত এক মামলার শুনানিতে এ মন্তব্য করেন।বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বলেন, ‘দেখা যাচ্ছে, কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করলেই গণমাধ্যমের সামনে হাজির করা হচ্ছে। এটা বন্ধ হওয়া উচিত। এর মাধ্যমে বিচারকে প্রভাবিত করা হয়। এতে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে ওই অভিযুক্ত ব্যক্তির বিষয়ে একরকম রায়ই দিয়ে দেওয়া হচ্ছে।’ তিনি বলেন, ‘আইন অনুসারে কেবল ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করে স্বীকারোক্তি নেওয়া যায়।’