'আত্মদ্বীপ জ্বালিয়ে আলোকিত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আত্মদ্বীপ জ্বালিয়ে আলোকিত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। অসাম্প্রদায়িক চেতনার সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
গত ৩০ জানুয়ারি ফতেয়াবাদ গ্রামে রামঠাকুর সেবাশ্রমের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সেবাশ্রমের সভাপতি চন্দন দাশ। শিক্ষিকা অঞ্জনা রায় চৌধুরীর সঞ্চালনে আলোচক ছিলেন বিষ্ণুপদ মজুমদার, সুখময় চক্রবর্তী, রাউজান খৈয়াখালী গ্রামের সত্যনারায়ণ মন্দিরের সভাপতি বাদল চন্দ্র সিকদার, হাটহাজারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম, হোছেনাবাদ দুর্গা মন্দিরের সভাপতি রতন কুমার সাহা প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সেবাশ্রমের সাধারণ সম্পাদক দুলাল কৃষ্ণ শীল। সভার শুরুতেই বেদবাণী পাঠ করেন কৈবল্যধামের পুরোহিত মৃদুল চক্রবর্তী । বিজ্ঞপ্তি।