'আদিবাসীদের ভূমি সমস্যা সমাধানে নীতিমালা দরকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট অঞ্চলে বসবাসরত পাত্র আদিবাসী জনগোষ্ঠীর অনেকের ভূমি প্রভাবশালী ব্যক্তিরা দখলে নিয়েছেন। তাদের কেউ কেউ এ দেশে টিকতে না পেরে ভারতে চলে গেছে। এ ছাড়া ভূমি ব্যবস্থাপনাসংক্রান্ত জটিল আইন না বোঝার কারণে সহজ-সরল আদিবাসীরা খুব সহজেই প্রতারণার শিকার হচ্ছে।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় নগরের জেলরোড এলাকার একটি রেস্তোরাঁ মিলনায়তনে পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ) আয়োজিত এক সভায় বক্তারা এসব কথা বলেন। ‘পাত্র সম্প্রদায়ের ভূমি সমস্যা ও সমাধানের উপায়’ শীর্ষক এ মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাসকপের নির্বাহী পরিচালক গৌরাঙ্গ পাত্র। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাসান মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ ইকবাল চৌধুরী, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. আসাদ উল্লাহ। মূল প্রবন্ধ পাঠ করেন রিন্টু পাত্র।