'আদিবাসীরা নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৪৩ বছর পার হলেও দেশে আদিবাসীদের আর্থসামাজিক উন্নয়ন হয়নি। এখনো আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি নেই। প্রতিনিয়ত আদিবাসীরা নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছে। ভূমিদস্যুদের কাছে জমি হারাচ্ছে।
গতকাল সোমাবর দিনাজপুরে মাতাসাগর মাণ্ডলিক পালকীয় কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
‘রংপুর বিভাগীয় আদিবাসী সম্প্রদায় ও বর্তমান প্রেক্ষাপটবিষয়ক আলোচনা ও মতবিনিময়’ সভায় সভাপতিত্ব করেন আদিবাসী নেতা ভিক্টর লাকড়া। নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) দিনাজপুর এ মতবিনিময় সভার আয়োজন করে।
আলোচনায় অংশ নেন এসইউপিকের কর্মকর্তা শরিফুল ইসলাম, সাসটেইনের প্রকৌশলী এস আই সফিক, পল্লীশ্রীর কর্মকর্তা মো. সেলিম, গ্রাম বিকাশ কেন্দ্রের আবদুল হাকিম মিয়া, সিডিএর মো. মকবুল হোসেন, আদিবাসী নেতা সাদেক মুর্মু, মার্কুস হাসদা, কলম্বাস মার্ডি, পল্টু হাসদা, রুশিনা সরেন প্রমুখ।