‘আদিবাসীরা বিচ্ছিন্ন গোষ্ঠী নয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংসদ আসাদুজ্জামান নূর বলেছেন, ‘জনগণের একটি অংশকে অনুন্নত রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। আদিবাসীরা কোনো বিচ্ছিন্ন গোষ্ঠী নয়। আমরা সবাই বাঙালি।’ আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে গতকাল সোমবার সিলেট বিভাগীয় উদ্যাপন কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।সিলেট মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদিবাসী নেতা গৌরাঙ্গ পাত্র। বক্তব্য দেন সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল খালিক, মণিপুরি মহিলা সমিতির সভানেত্রী এস রীনা দেবী, মিলেনিয়াম ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরামের সভাপতি সংগ্রাম সিংহ প্রমুখ।