আদিবাসীদের মানবাধিকার পরিস্থিতি ও মৌলিক স্বাধীনতাবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত জেমস আনায়া বলেছেন, আদিবাসীদের অধিকার ও জীবনকে প্রভাবিত করে, এমন সিদ্ধান্ত গ্রহণে তাঁদের পূর্ণ অধিকার রয়েছে।সুইজারল্যান্ডের জেনেভায় ‘আদিবাসী জনগণের অধিকারবিষয়ক বিশেষজ্ঞ ব্যবস্থাপনার’ তৃতীয় অধিবেশনে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা ইউনিভার্সিটির অধ্যাপক জেমস আনায়া এ কথা বলেন। ১৩ থেকে ১৫ জুলাই এ অধিবেশন চলে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা আদিবাসী জনগোষ্ঠী ও সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে র্যাপোর্টিয়ার সাক্ষাৎ করেন।সিদ্ধান্ত গ্রহণপ্রক্রিয়ায় আদিবাসীদের অংশগ্রহণ প্রসঙ্গে বাংলাদেশের চাকমা রাজা দেবাশীষ রায় বলেন, বিশ্বব্যাপী আদিবাসীদের জীবনের বড় ট্র্যাজেডি হলো, জাতীয় সংবিধান রচনার সময় ঐতিহাসিকভাবে তাদের দূরে রাখা ও আদিবাসীদের ভূমিকাকে অস্বীকৃতি জানানো। এই অস্বীকৃতির সংস্কৃতিই রাষ্ট্র ও আদিবাসীদের জন্য বড় চ্যালেঞ্জ।