‘আদিবাসী’ নয়, ‘উপজাতি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠির মাধ্যমে তিন পার্বত্য জেলার জেলা প্রশাসকদের জানানো হয়েছে, কোনো দাপ্তরিক আদেশ বা প্রতিবেদনে ‘আদিবাসী’ শব্দটির ব্যবহার পরিহার করতে হবে। ‘আদিবাসী’ শব্দের পরিবর্তে ‘উপজাতি’ শব্দটি ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়।গত ২৮ জানুয়ারি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মুজিবর রহমান স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়, পার্বত্য জেলা পরিষদগুলোর আইন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন ও ১৯৯৭ সালে সম্পাদিত পার্বত্য চুক্তিতে ‘উপজাতি’ শব্দটি ব্যবহূত হয়েছে। দেশের কিছুসংখ্যক বুদ্ধিজীবী, লেখক, শিক্ষাবিদ, সাংবাদিক বিদ্যমান আইনকে পাশ কাটিয়ে ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার করছেন।