‘আদৌ নির্বাচন হবে কি না, মানুষ সেই আতঙ্কে আছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেছেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘাত-সংঘর্ষের প্রবণতা বাড়ছে। তাই ভবিষ্যতে আদৌ কোনো নির্বাচন হবে কি না, মানুষ সেই আতঙ্কে আছে। যাঁরা যুদ্ধাপরাধীদের বিচার চান, বিদ্যুৎ-তেল-গ্যাসের মূল্য কমাতে চান, তাঁদের দুই জোটের বাইরে বাম বিকল্প শক্তির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। গতকাল শনিবার সকালে সিপিবি-বাসদের গণজাগরণ অভিযানে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে পটিয়া থানার মোড়ের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।