'আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি সমর্থন আছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারের পদক্ষেপ এবং এ জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি ভারতের সমর্থন রয়েছে। গতকাল শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়, মন্ত্রণালয়ের ব্রিফিংয়ের সময় এক মুখপাত্র এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের জন্য নেওয়া আইনগত পদক্ষেপ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি ভারতের সমর্থন রয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনতে আইসিটি কাজ করছে।