'আপনজনে' মোবাইল সেবাগ্রহীতা ১০ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনজনের সেবা পেতে হলে যেকোনো মোবাইল ফোন থেকে ১৬২২৭ নম্বরে ফোন করে ১ চেপে নিবন্ধন করতে হয়।
আপনজনের সেবা পেতে হলে যেকোনো মোবাইল ফোন থেকে ১৬২২৭ নম্বরে ফোন করে ১ চেপে নিবন্ধন করতে হয়।

‘আপনজন’ প্রকল্পে মোবাইল ফোনের মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্যসেবা দেওয়া হয়। স্বাস্থ্যসেবার তথ্য দেওয়াই এ সেবার মূল লক্ষ্য। বর্তমানে এই সেবার সেবাগ্রহীতার সংখ্যা ১০ লাখে পৌঁছেছে।

আজ বৃহস্পতিবার দশ লাখে পৌঁছানো উপলক্ষে রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। দাতা সংস্থা ইউএসএআইডির অর্থায়নে মোবাইল অ্যালায়েন্স ফর ম্যাটারনাল অ্যাকশনের সহযোগিতায় ডিনেট এই প্রকল্প বাস্তবায়ন করছে। গ্রাম ও শহরের মানুষের বোধগম্য অতি প্রয়োজনীয় তথ্য ফোন কল বা খুদে বার্তার মাধ্যমে এ সেবাটি পাচ্ছেন গ্রাহকেরা। ডিনেটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠানে ইউএসএআইডি বাংলাদেশের জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি এবং শিক্ষাবিষয়ক কার্যালয়ের পরিচালক মেলিসা জোনস, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যুগ্ম সচিব এবং পরিচালক (প্ল্যানিং) মোহাম্মদ ফাজুল হক, মামনি হেলথ সিস্টেম স্ট্রেনদেনিং প্রোগ্রামের প্রধান ইশতিয়াক মান্নান, ডিনেটের প্রধান নির্বাহী কর্মকর্তা অনন্য রায়হান, আপনজন-মামা বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক আতিক আহসান প্রমুখ উপস্থিত ছিলেন। আপনজনের সেবা পেতে হলে যেকোনো মোবাইল ফোন থেকে ১৬২২৭ নম্বরে ফোন করে ১ চেপে নিবন্ধন করতে হয়।