'আপনার কি পাকিস্তানের নাম ভালো লাগে?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ-বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ‘আপনি কি বাংলাদেশের নাম পরিবর্তন করবেন? কীয়ের লাইগ্যা? আপনার কি পাকিস্তানের নাম ভালো লাগে?’

গতকাল খালেদা জিয়ার গোপালগঞ্জের নাম পরিবর্তন করার হুমকির সমালোচনা করে তাজুল ইসলাম এ কথা বলেন।

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচি মাঠে থেকে মোকাবিলা করার অংশ হিসেবে আজ সোমবার রাজধানীর মালিবাগের আবুল হোটেল মোড়ে সমাবেশ করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। এতে এ বি এম তাজুল ইসলাম বক্তব্য দেন।  এ সময় তিনি খালেদা জিয়ার গতকালের বক্তব্যের কঠোর সমালোচনা করেন।

এ বি এম তাজুল ইসলাম বলেন, ‘যতক্ষণ খালেদা জিয়া তাঁর গণতন্ত্রের অভিযাত্রা বাতিল না করবেন, ততক্ষণ আওয়ামী লীগ পরিবারের সবাই মাঠে থাকবে।’

পরে এখান থেকে একটি মিছিল বের করা হয়।