'আপনারা দেখার অপেক্ষায় থাকেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন, ‘প্রধানমন্ত্রীর দৃঢ়তায় দেশ এগিয়ে যাচ্ছে। ২০১৯ সালের নির্বাচনে বিএনপি অংশ নেবে। এটিই সত্য। আপনারা দেখার অপেক্ষায় থাকেন।’
গতকাল রোববার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি সদরের একটি কমিউনিটি সেন্টারে গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটির উপজেলা শাখার সম্মেলন ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ এসব কথা বলেন।
সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘সরকার নির্ধারিত সময়ের এক দিন আগেও ক্ষমতা থেকে সরবে না। বিএনপি-জামায়াত জোটকে আরও তিন বছর অপেক্ষায় থাকতে হবে।’
সোসাইটি উপজেলা শাখার সভাপতি স্বপন দত্তের সভাপতিত্বে এবং মুহাম্মদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম কুমার মহাজন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার, ফটিকছড়ি পৌরসভার মেয়র মুহাম্মদ ইসমাইল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম সোলাইমান, তরিকত ফেডারেশন ফটিকছড়ি শাখার সভাপতি মুহাম্মদ বেলাল উদ্দিন শাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর প্রমুখ।