'আপনি পাকিস্তান চলে যান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লালদীঘি মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের সমাবেশে সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বলেছেন, কাদের মোল্লার ফাঁসি হওয়ার পর খালেদা জিয়ার আসল রূপ দেশের মানুষের কাছে ধরা পড়ে গেছে। তিনি যে পাকিস্তানের দোসর সেটা প্রমাণ হয়ে গেছে।
মুক্তিযুদ্ধের বিজয়ের ৪২ বছর উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগ। সমাবেশে নৌকা প্রতীক ও নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের পোস্টার নিয়ে হাজির হন কর্মীরা।
মোশারফ হোসেন বলেন, ‘খালেদা জিয়া পাকিস্তানের দোসর। আজ দেশে স্লোগান উঠেছে, পাকিস্তানের খালেদা পাকিস্তানে চলে যা। বেগম জিয়া যতই চেষ্টা করুক নির্বাচন বানচাল করতে পারবে না।’
নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী খালেদাকে উদ্দেশ করে বলেন, মুক্তিযুদ্ধের সময় আপনি পাকিস্তানের দালালি করেছেন। আপনি পাকিস্তান চলে যান।
সমাবেশে সভাপতি মহিউদ্দিন চৌধুরী বিএনপির নেতা আবদুল্লাহ আল নোমানকে উদ্দেশ করে বলেন, আপনাদের আন্দোলন করার
হিম্মত নেই। পুলিশ পাহারায় একটি ছবি তুলে আন্দোলন শেষ আপনাদের।
সমাবেশে চট্টগ্রাম-১১ আসনের আওয়ামী লীগের প্রার্থী এম এ লতিফ, সীতাকুণ্ড আসনের প্রার্থী দিদারুল আলম, চন্দনাইশের প্রার্থী নজরুল ইসলাম, বাঁশখালী আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনের প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রমুখ বক্তব্য দেন।