‘আপন’-এর ১৮তম বর্ষপূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের আপনগাঁও গ্রামে অবস্থিত মাদকাসক্তদের পুনর্বাসন কেন্দ্র আসক্তি পুনর্বাসন নিবাসের (আপন) ১৮তম বর্ষপূর্তি গত শুক্রবার উদ্যাপিত হয়েছে। আপন-এর পরিচালনা পর্ষদের সদস্য ফেরদৌস কামাল উদ্দিনের সভাপতিত্বে বর্ষপূর্তি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন সুলতানা, সহাকারী কমিশনার (ভূমি) কাজী ফয়সাল এবং আপন-এর প্রতিষ্ঠাতা ও এর নির্বাহী পরিচালক রোনাল্ড ড্রাহোজাল।আপন-এ চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া ব্যক্তি ও তাঁদের পরিবারের লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্ধকার জীবনের অতীত অভিজ্ঞতার কথা শোনান মাদকাসক্ত জীবন থেকে ফিরে আসা কয়েকজন তরুণ ও শিশু। মার্কিন নাগরিক রোনাল্ড ড্রাহোজাল ১৯৯৪ সালে ‘আপন’ প্রতিষ্ঠা করেন। এ পর্যন্ত সহস্রাধিক মাদকাসক্ত ব্যক্তি এ কেন্দ্রে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।