'আবদুল আলীমকে ভুলে দেশে শুদ্ধ সংস্কৃতির চর্চা অসম্ভব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকসংগীতের অবিস্মরণীয় শিল্পী আবদুল আলীম। তাঁকে ভুলে এ দেশে শুদ্ধ সংস্কৃতির চর্চা অসম্ভব।
কালজয়ী লোকসংগীতশিল্পী আবদুল আলীমের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার রাতে সিলেটে ‘আবদুল আলীম ফাউন্ডেশন’ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভার পরপর সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন জনতা ব্যাংক লিমিটেডের পরিচালক ও আবদুল আলীম ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক সৈয়দ বজলুল করিম। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সভাপতি ও আবদুল আলীমের জ্যেষ্ঠ সন্তান জহির আলীম।
সংস্কৃতিকর্মী সৈয়দ সাইমুম আনজামের সঞ্চালনায় আবদুল আলীমের গান নিয়ে আলোচনা করেন বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রের পরিচালক মীর শাহ আলম, বিশিষ্ট লোকসংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, জেলা সংস্কৃতি কর্মকর্তা অসিত বরণ দাশগুপ্ত। আলোচনা পর্ব শেষে সংগীতানুষ্ঠানে শিল্পীর সন্তানসহ ঢাকা ও সিলেটের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে জহির আলীম বলেন, আবদুল আলীম বাংলা লোকসংগীতকে অবিশ্বাস্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। আজ আকাশ সংস্কৃতির কারণে নতুন প্রজন্ম যেন ভিন্ন সংস্কৃতিতে নিজেদের সঁপে না দেয়, সে জন্যই সবার কাছে আবদুল আলীমের দরাজ সুরের আবেদন পৌঁছে দিতে হবে।