‘আবার ক্ষমতায় আসতে না পারলে জেলে যেতে হবে’
বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার কয়েক মাস পর এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী ফারুক খান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন, ‘পুনর্নির্বাচিত হওয়ার মতো ভালো কাজ করতে না পারলে বিরোধী দল ক্ষমতায় আসার পর আমাদের কারাগারে যেতে হবে।’ পরবর্তী নির্বাচনে জয়ের জন্য করণীয় তিনটি কাজের কথাও তিনি বলেন প্রধানমন্ত্রীকে। উইকিলিকসের ফাঁস করা ঢাকার মার্কিন দূতাবাসের গোপন কূটনৈতিক তারবার্তায় এ কথা বলা হয়েছে। ২০০৯ সালের ২৬ আগস্ট ওয়াশিংটনে ওই বার্তাটি পাঠান ত ৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।তারবার্তায় বলা হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হওয়ার পর বাণিজ্যমন্ত্রী ফারুক খান ২৫ আগস্ট মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে ওই কথা বলেন। এতে বলা হয়, বাণিজ্যমন্ত্রী রাষ্ট্রদূতকে জানান, প্রধানমন্ত্রীকে তিনি যে তিনটি করণীয়ের কথা বলেছেন, তা হলো—দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, জ্বালানি ঘাটতি দূর করা এবং আওয়ামী লীগের সমর্থকদের ব্যক্তিগত ও দলীয় স্বার্থে ক্ষমতার অপব্যবহার ঠেকানো নিশ্চিত করা।এর পরদিন ওয়াশিংটনে পাঠানো গোপন তারবার্তায় বিষয়টি উল্লেখ করেন রাষ্ট্রদূত। তারবার্তায় বলা হয়, বাংলাদেশে ব্যবসা করছে এমন মার্কিন কোম্পানিগুলোর জন্য সহযোগিতা আদায় এবং বিডিআর বিদ্রোহের তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনার জন্য ফারুক খানের সঙ্গে দেখা করেন রাষ্ট্রদূত মরিয়ার্টি। এ সময় রাষ্ট্রদূতকে বাণিজ্যমন্ত্রী জানান, তিনি সম্প্রতি প্রধানমন্ত্রী ও তাঁর জ্বালানি উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিদ্যু ৎ উ ৎপাদন দ্রুত বাড়ানোর আহ্বান জানিয়েছেন।ফারুক খান জানান, তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘আমরা যদি আবার নির্বাচিত হওয়ার মতো ভালোভাবে দেশ চালাতে না পারি, তাহলে আমাদের কারাগারে যেতে হবে। আমরা যদি কিছুই না করি এবং নির্বাচনে হেরে যাই, তখন আমাদের কারাগারে ভরার জন্য বিএনপি কোনো না কোনো অজুহাত দাঁড় করাবে।’ মার্কিন রাষ্ট্রদূতকে বাণিজ্যমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে গণমাধ্যমের খবর অতিরঞ্জিত। রমজানের শুরুতে প্রত্যাশিত মূল্যবৃদ্ধি সত্ত্বেও তিনি দাবি করেন, বেশির ভাগ মৌলিক খাদ্যপণ্যের দাম স্থিতিশীল। চিনি আমদানির ওপর থেকে শুল্ক প্রত্যাহারের সাম্প্রতিক সিদ্ধান্তসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঠিক রাখতে নিজের নেওয়া বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী। তা সত্ত্বেও অস ৎ ব্যবসায়ী, আবহাওয়া ও ভারতে চোরাচালানের মতো বিভিন্ন কারণে বাজার নিয়ন্ত্রণে তাঁর সীমাবদ্ধতা আছে বলে জানান তিনি।মরিয়ার্টিকে বাণিজ্যমন্ত্রী বলেন, যেভাবেই হোক, বিদ্যু ৎ উ ৎপাদন দ্রুত বাড়াতে হবে। বিদ্যু ৎ কীভাবে উ ৎপাদন করা হবে সেটা নয়, আগামী নির্বাচনের আগে মানুষ দেখতে চাইবে তারা বিদ্যু ৎ পাচ্ছে কি না। বিদ্যুতের জন্য চীনের ওপর নির্ভর না করার জন্য তিনি প্রধানমন্ত্রীকে সতর্ক করে দিয়েছেন বলে জানান ফারুক খান। এ ছাড়া তিনি সরকারকে ফুলবাড়ী কয়লাখনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের জন্য তাগিদ দিচ্ছেন বলে জানান। ফারুক খান যুক্তি দেন, শ্যাফট পদ্ধতি ধীরগতি ও অদক্ষ এবং এতে দুর্ঘটনাজনিত হতাহত বেশি হবে।তারবার্তার ভাষ্য অনুযায়ী, ফারুক খান আরও বলেন, ‘আমাদের নিজেদের লোকজন সামলে রাখতে হবে।’ যুবলীগ ও ছাত্রলীগের কারণে পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ বেকায়দায় পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ফারুক খান বলেন, এসব সংগঠন আদৌ কোনো কাজের কি না, তিনি তা বিবেচনা করে দেখতে বলেছেন প্রধানমন্ত্রীকে। তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে কোনো সংগঠনের সহযোগিতা ছাড়াই বিগত নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আগের সরকারের সময় স্থগিত হয়ে যাওয়া বাণিজ্যসংক্রান্ত চুক্তি টিফা বিষয়ে যুক্তরাষ্ট্রের স্বার্থের বিষয়গুলো বাণিজ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন রাষ্ট্রদূত। ফারুক খান তখন জানান, টিফা চূড়ান্ত করার বিষয়ে তিনি আগ্রহী। এ জন্য তিনটি ক্ষেত্রে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছাড় চায় বলে তিনি জানান। এগুলো হলো—শ্রম ও পরিবেশগত মানদণ্ড এবং মেধা সম্পদের অধিকার।আওয়ামী লীগের সরকারকে ‘বাণিজ্যবান্ধব সরকার’ হিসেবে অভিহিত করে ফারুক খান বলেন, উপকূলীয় দুটি ব্লকে গ্যাস অনুসন্ধানে কাজ পাওয়া কনোকোফিলিপসহ অনেক মার্কিন কোম্পানির জন্য তিনি জোরালো সুপারিশ করেছেন। তবে বোয়িংয়ের কাছ থেকে বিমান ভাড়া নেওয়ার চুক্তি নিয়ে ঝামেলার কারণে বাংলাদেশ বিমান নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণের অধিকার হারানোর খবরে হতাশা প্রকাশ করেন ফারুক খান। এ ছাড়া বাংলাদেশে ব্যবসার জন্য যুক্তরাষ্ট্রের অন্যান্য কোম্পানিকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।রাষ্ট্রদূতের মন্তব্য: বাণিজ্যমন্ত্রী ত্বরিত সিদ্ধান্ত এবং কার্যকর শাসনের ওপর গুরুত্ব দিয়েছেন। একসময় সেনাবাহিনীতে কাজ করায় শাসনব্যবস্থার ক্ষেত্রেও তিনি পদক্ষেপনির্ভর কাজ করতে চান। মার্কিন কোম্পানিকে সহযোগিতার যে প্রস্তাব তিনি দিয়েছেন, এ নিয়ে তাঁর সঙ্গে আমরা যোগাযোগ রাখব এবং আগামী সেপ্টেম্বর ও নভেম্বরে তাঁর যুক্তরাষ্ট্র সফরের সময় কার্যকর আলোচনার চেষ্টা করব। এ ছাড়া টিফা নিয়ে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও আমরা যোগাযোগ রাখব।