'আবু লাউ' চাষ সম্প্রসারণের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় মহাসেনে বিপর্যস্ত ভোলার চরফ্যাশনের চাষিরা ক্ষতি কাটিয়ে উঠতে নতুনভাবে সবজি চাষ শুরু করেছেন। ছবিটি উপজেলার কুতুবগঞ্জ এলাকা থেকে বৃহস্পতিবার তোলা ষ প্রথম আলো
ঘূর্ণিঝড় মহাসেনে বিপর্যস্ত ভোলার চরফ্যাশনের চাষিরা ক্ষতি কাটিয়ে উঠতে নতুনভাবে সবজি চাষ শুরু করেছেন। ছবিটি উপজেলার কুতুবগঞ্জ এলাকা থেকে বৃহস্পতিবার তোলা ষ প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জে উচ্চফলনশীল জাতের ‘আবু লাউ’ চাষ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য জেলার কল্যাণপুর হর্টিকালচার সেন্টার সম্প্রতি সদর উপজেলার ৩০ জন কৃষকে ৭০০ চারা দিয়েছে।
কৃষি বিভাগের ‘মানসম্পন্ন উদ্যান উন্নয়ন প্রকল্প’ আওতায় উন্নতমানের উচ্চফলনশীল জাতের এই লাউ চাষ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে চাঁপাইনবাবগঞ্জের কল্যাণপুর হর্টিকালচার সেন্টার।
কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ সাইফুর রহমান জানান, সাধারণত সব লাউয়ে পুরুষ ফুল বেশি ধরে। কিন্তু আবু লাউয়ের ক্ষেত্রে ঠিক উল্টো। স্ত্রী ফুলের সংখ্যাধিক্যের কারণে ফলন অধিক হয়। সারা বছরই এ লাউ চাষ করা যায়। চারা রোপণের তিন-চার মাস ধরে ফল দেয়। এ জাতের লাউ সুস্বাদু এবং এর আকার বড় ও রং আকর্ষণীয়। ফলে বাণিজ্যিকভাবে এ লাউ চাষ করলে সবজিচাষিরা লাভবান হতে পারবেন। বসতবাড়ির ফাঁকা স্থানে মাচা করে বা ঘরের চালে গাছের ডগা উঠিয়েও এ লাউ চাষ করা যায়।