‘আমরা একটা নয় হাজার তাহের চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র আবু তাহেরকে গণসংবর্ধনা দিয়েছে জেলা আওয়ামী লীগ। গতকাল শনিবার বিকেলে শহরের উত্তর তেমুহনী বাস স্টেশনে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘আমরা চাই, তিনি অন্তত দেড় শ বছর বেঁচে থাকুন।’আহমদ হোসেন আরও বলেন, এই দেশে জিয়ার সামরিক শাসনের বাঁশি আর বাজবে না। রাজাকারের শাসন আর চলবে না। বাহাত্তরের সংবিধানের মূল চেতনা অক্ষুণ্ন থাকবে। বিসমিল্লাহ কারও বাপ-দাদার সম্পদ নয়, এটা দেশের সমগ্র মুসলিম উম্মাহর। সংবিধানে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম আছে, থাকবে।এ অনুষ্ঠানের কারণে শহরের উত্তর তেমুহনী স্টেশনে যান চলাচল বিঘ্নিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানকে সফল করতে সদর উপজেলা আওয়ামী লীগের নির্দেশে ২১টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা বিশাল মিছিলসহ এতে যোগ দেন। মিছিলে সদর উপজেলার দত্তপাড়ার ছাত্রলীগ নেতা ইকবাল বাহার ও তাঁর বাবা মুক্তিযোদ্ধা নুরনবী হত্যাসহ একাধিক মামলার আসামি নুর হোসেন শামিম ও বশিকপুর ইউনিয়নের দুর্ধর্ষ সন্ত্রাসী কাসেম জেহাদীসহ বিভিন্ন ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসীরা অংশ নেয়। জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন অনুষ্ঠানে সভাপতিত করেন।