‘আমরা নাগরিক অধিকার ও পরিচয় চাই’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমরা আর বন্দী থাকতে চাই না। অন্যদের মতো নাগরিক অধিকার ও পরিচয় নিয়ে বেঁচে থাকতে চাই। আমরা ভারতীয় নই, বাংলাদেশি। তাই অবিলম্বে ছিটমহল বিনিময়ের মাধ্যমে আমাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে হবে। নইলে কঠোর আন্দোলনের মাধ্যমে সম্পাদিত প্রটোকল চুক্তি বাস্তবায়ন করতে বাধ্য করা হবে।’ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতারা বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নে ভারতীয় ১১২ নম্বর বাঁশকাঠা ছিটমহলে আলোচনা সভায় এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ১১২ নম্বর ছিটমহলের দয়ালুপাড়া গ্রামের নেতা আবদুল হামিদ। আলোচনা শেষে গোলাম মতিনকে আহ্বায়ক ও রেজাউল করিমকে সদস্যসচিব করে লালমনিরহাট জেলার অভ্যন্তরে অবস্থিত ভারতীয় ৫৯টি ছিটমহলের ৫১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।