'আমরা বোঝা হয়ে থাকতে চাই না'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমরা সমাজের বোঝা হয়ে থাকতে চাই না। আমরা চাই প্রথম আলো আমাদের জন্য কিছু কাজ করুক।’
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিশুকেন্দ্রে শিক্ষার্থীরা এ প্রত্যাশা ব্যক্ত করলেন। গতকাল শুক্রবার বেলা ১১টায় প্রথম আলোর ১৬তম প্রতিষ্ঠাবাষির্কীর অনুষ্ঠান দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়।
বন্ধুসভার সহযোগিতায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কাশেম, মাটিরাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন সরকার, মাটিরাঙ্গা কলেজের শিক্ষক নুরুল আফছার, খাগড়াছড়ি প্রতিনিধি সৈকত দেওয়ান ও খাগড়াছড়ি বন্ধুসভার সভাপতি নজরুল ইসলাম।