‘আমরা যা করতে ব্যর্থ হয়েছি, নতুন প্রজন্ম তা করবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, একটি দেশের সার্বিক পরিবর্তনে অগ্রবাহিনীর প্রয়োজন পড়ে। আর আমাদের নতুন প্রজন্ম হবে সেই অগ্রবাহিনী। আমরা যা করতে ব্যর্থ হয়েছি, নতুন প্রজন্ম তা করবে। আর তাই আমাদের সীমাবদ্ধতা থাকার পরও আমরা নতুন প্রজন্মকে গড়ে তুলতে চেষ্টা করছি।গতকাল রোববার দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ক্যাম্পাসে ২০১১-১২ শিক্ষাবর্ষে নবাগত ছাত্রছাত্রীদের বরণ এবং ২০১১ সালে প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৩৬ জন শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নাহিদ আরও বলেছেন, সৈয়দ নজরুল ইসলাম আমাদের স্বাধীনতার গৌরবময় ইতিহাসের একজন অন্যতম নায়ক। আর এ প্রতিষ্ঠান তাঁর নামে হওয়ায় এ কলেজের শিক্ষার্থীদেরও দেশ গঠনে অনেক বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ এ কে এম আবদুর রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর আসনের অধ্যক্ষ মতিউর রহমান, কলেজ গভর্নিং বডির সভাপতি ও জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া, কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সাবেক সাংসদ এম জুবেদ আলী, প্রতিষ্ঠাতা সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান, প্রতিষ্ঠাতা সদস্য ও নেত্রকোনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মজিবুর রহমান, শহীদ সৈয়দ নজরুল ইসলামের ছেলে মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলামের সহধর্মিণী কলেজ গভর্নিং বডির সদস্য সৈয়দা মাহবুবা আক্তার, কলেজ পরিচালনা কমিটির সদস্য ও জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এনায়েতুর রহমান, শিক্ষক মফিজুন নূর খোকা প্রমুখ।