'আমরাই পারি' বিশেষ পর্ব আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তালা উপজেলায় কপোতাক্ষ নদের পাড়ের ছোট্ট গ্রাম নারায়ণপুর। বছরের আট থেকে নয় মাস পানিতে ডুবে থাকে গ্রামটি। এখানে প্রতিনিয়ত চলে জীবন ও জীবিকার সংগ্রাম। বছরের বেশির ভাগ সময় ডুবে থাকা বিভিন্ন পুকুরের চারপাশ জাল ও বাঁশ দিয়ে উঁচু করে গ্রামের নয়টি পরিবার সম্মিলিতভাবে শুরু করছে মাছ চাষ। পুকুরের চার কোনায় গড়ে তোলা হয়েছে হাঁসের খামার, পাড়ে লাগানো হচ্ছে সবজি। তাঁদের অনুপ্রাণিত করতে গত মাসে এই গ্রামে এসেছিলেন বাংলাদেশের চার ক্রিকেট তারকা মাশরাফি, সৌম্য, সালমা ও জাহানারা। একসঙ্গে কাজ করা নারায়ণপুরের এই মানুষগুলোর সাফল্যের কাহিনি প্রচারিত হবে আজ রোববার রাত আটটায় এটিএন বাংলায় ‘আমরাই পারি’ অনুষ্ঠানে। বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে বুধবার সকাল সাড়ে নয়টায়। খুলনা অফিস|