'আমরাই ব্রাহ্মণবাড়িয়া'র বৃক্ষরোপণ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকায় মাহবুবুল হুদা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করছেন ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’র সদস্যরা। ছবি: প্রথম আলো
ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকায় মাহবুবুল হুদা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করছেন ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’র সদস্যরা। ছবি: প্রথম আলো

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট মাধ্যম ফেসবুক ভিত্তিক সংগঠন ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে দুটি বিদ্যালয়সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে কয়েকটি জাতের গাছের ৩০০টি চারা রোপণ করা হয়েছে।
গতকাল শনিবার জেলার বিজয়নগর উপজেলার দত্তখোলায় র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ১৫০টি, শহরের ভাদুঘর এলাকায় মাহবুবুল হুদা উচ্চ বিদ্যালয়ে ৫০টি এবং জেলা নির্বাচন কার্যালয়সহ শহরের বিভিন্ন স্থানে ১০০টি গাছের চারা রোপণ করেন সংগঠনের সদস্যরা।
প্রাকৃতিক বিপর্যয় ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোন বিকল্প নেই। সৌন্দর্য বৃদ্ধি থেকে শুরু করে গাছ মানুষের নানা উপকারে আসে। এ কারণে ভবিষ্যতেও এ সংগঠনের পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থানে আরও বৃক্ষ  রোপণ করা হবে বলে জানান এর সদস্যরা।