‘আমাকে বাঁচান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স আমার চার বছর। আসল নাম শাহেদ আলী, তবে সবাই আমাকে আদর করে অভি বলে ডাকে। আমি এখন সারাক্ষণ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নয় নম্বর ওয়ার্ডের একটি বিছানায় শুয়ে থাকি। চিকিৎসকেরা বলেছেন, আমার নাকি ব্লাড ক্যানসার হয়েছে, তবে ভয় পাওয়ার কিছু নেই। তিন বছর নিয়মিত চিকিৎসা চালিয়ে গেলে আমি নাকি পুরোপুরি সুস্থ হতে পারব। খেলতে পারব আবার বন্ধুদের সঙ্গে। আমার চিকিৎসার জন্য পাঁচ থেকে সাত লাখ টাকা লাগবে। কিন্তু আমার বাবা-মায়ের কাছে তো এত টাকা নেই। এখন আপনাদের সবার সহযোগিতাই পারে আমাকে বাঁচাতে। সাহায্য পাঠানোর ঠিকানা: বেবি আক্তার, সঞ্চয়ী হিসাব নম্বর ৭৩৭৪, রুপালী ব্যাংক, বহদ্দারহাট শাখা, চট্টগ্রাম অথবা মো. নাসির উদ্দিন, চলতি হিসাব নম্বর ২৩৬০৫, ইউসিবিএল, চকবাজার শাখা, চট্টগ্রাম। বিজ্ঞপ্তি।