প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমরা ম্যালা পাছে পইড়ে রইছি, ক্যামভায় (কীভাবে) আমরা আগে আগোইয়ে যাব, তা জানতি আইছি। আমাগো হাতেও ক্ষমতা দিতি অবে (হবে)’—বেসরকারি সংস্থা ‘নারী বিকাশ কেন্দ্র’ ও ‘রূপান্তর’-এর আয়োজনে ‘স্থানীয় পর্যায়ে নারীর ক্ষমতায়ন: নারী বিকাশ কেন্দ্রের অভিজ্ঞতা’ শীর্ষক সেমিনারে বাগেরহাটের রামপাল উপজেলার হেনা খাতুন (৫০) এভাবেই তাঁর প্রতিক্রিয়া জানান।গতকাল মঙ্গলবার সকালে নগরীর জিয়া হলে এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-৩ আসনের সাংসদ হাবিবুর নাহার বলেন, ‘নারী-পুরুষ ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে।’ এ সময় তিনি নারীর ক্ষমতায়নে সহায়তা করার জন্য তিনি পুরুষদের ধন্যবাদ জানান এবং নারীর কর্মকাণ্ড নারীদের দ্বারা পরিচালনা করার ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন।