'আমাদের অন্তর বিকশিত করছেন রবীন্দ্রনাথ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতিবিজড়িত কুমিল্লা ও শেরপুরে গতকাল রোববার নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুমিল্লায় জেলা প্রশাসক বলেন, ‘রবীন্দ্রনাথ আমাদের অন্তরকে প্রতিনিয়ত বিকশিত করছেন। আমাদের আরও উজ্জ্বল ও সুন্দরের পথে অনুপ্রাণিত করছেন।’
গতকাল বিকেল পাঁচটার দিকে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আলোচনা অনুষ্ঠান হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টাউন হল মিলনায়তনে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ নাচ, গান ও আবৃত্তির আয়োজন করে। এতে রবীন্দ্রভক্তরা উপস্থিত ছিলেন।
শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক হাসানুজ্জামান বলেন, রবীন্দ্রনাথের ধ্যানজ্ঞান ও সাহিত্যচর্চা যত দিন পৃথিবী থাকবে, তত দিন চিরজাগরূক থাকবে।
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরে গতকাল বিকেলে অগ্নিবীণা সংগীত নিকেতনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে সংগীত অনুষ্ঠান হয়।