‘আমাদের ভালো কাজ তাদের সহ্য হয় না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেছেন, ‘আমাদের যাত্রাশিল্পকে নষ্ট করার, বিলুপ্ত করার বহু চক্রান্ত হয়েছে। বর্তমান সরকার সংস্কৃতিবান্ধব সরকার। বর্তমান সরকার চায় দেশে শিল্প-সংস্কৃতি বেড়ে উঠুক। আমাদের আগে যারা ক্ষমতায় ছিল, তারা সংস্কৃতি ভালোবাসে না। আমাদের ভালো কাজ তাদের সহ্য হয় না। পেঁচা যেমন আলো সহ্য করতে পারে না, তারা তেমন ভালো কাজ সইতে পারে না।’গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজার বড়বাড়ী এলাকায় গত মঙ্গলবার রাতে মাসব্যাপী যাত্রা উ ৎ সবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি রমজান আলী মিয়া।