‘আমাদের সাগরতলে অনেক সম্পদ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের সাগরতলে অনেক সম্পদ রয়েছে। উপযুক্ত গবেষণা করা হলে তা বেরিয়ে আসবে। আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ‘ওশোনোগ্রাফি’ বিষয়টি অন্তর্ভুক্ত হয়নি। তা হলে সাগরে কী আছে, না আছে তা আমরা অনেক আগেই জানতে পারতাম। তবে আশার কথা হচ্ছে, এ বছর থেকে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ-অঞ্চলের ‘বিএন হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওশোনোগ্রাফিক সেন্টারে’ বিশ্ব হাউড্রোগ্রাফি দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) এম খোরশেদ আলম এসব কথা বলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক বিভাগের পরিচালক ক্যাপ্টেন এস মাহমুদুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে এম খোরশেদ আলম বলেন, ‘সরকারের সময়োচিত সিদ্ধান্তের ফলে আমরা নতুন সমুদ্রসীমা পেয়েছি। শান্তিপূর্ণ উপায়ে জাতিসংঘ নির্ধারিত পদ্ধতিতেই আমাদের সমুদ্রসীমা নির্ধারিত হয়েছে।’ সেমিনারে নৌপথে ব্যবসা-বাণিজ্যের প্রসার, দেশের অর্থনৈতিক উন্নয়ন, সাগরের প্রাকৃতিক সম্পদ আহরণ, সামুদ্রিক পরিবেশ রক্ষা ইত্যাদি বিষয়ে হাইড্রোগ্রাফির গুরুত্ব তুলে ধরা হয়।