‘আমার দেশ’ সম্পাদককে ক্ষমা করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও প্রতিবেদক ওলিউল্লাহ নোমানকে ক্ষমা করে দেওয়ার জন্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতি আহ্বান জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরডব্লিউবি)। বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার জন্য কাজ করে থাকে সংস্থাটি।আদালত অবমাননার দায়ে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট মাহমুদুর রহমানকে ছয় মাসের ও নোমানকে এক মাসের কারাদণ্ড দেন।গত শুক্রবার আরডব্লিউবির এক বিবৃতিতে বলা হয়, দোষী সাব্যস্ত ব্যক্তিদের মুক্তি দিয়ে বাংলাদেশের কর্তৃপক্ষ যখন কারাগার থেকে অতিরিক্ত বন্দীর চাপ কমাতে চাইছে, তখন দেশটির সুপ্রিম কোর্ট দুই সাংবাদিককে কারাদণ্ড দিয়েছেন।আরডব্লিউবির বিবৃতিতে আরও বলা হয়, ‘মাহমুদুর ও নোমানকে ক্ষমা করে দেওয়ার জন্য আমরা রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতি আহ্বান জানাচ্ছি।’ বিবৃতিতে বলা হয়, কারাদণ্ডের কারণে মাহমুদুর রহমান আবারও পত্রিকাটির দায়িত্ব নিতে পারবেন না, কিংবা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। ইউএনবি।