‘আমার পক্ষে শ্রমিকেরা বিক্ষোভ করল, তা পত্রিকায় ছাপা হলো না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশের পর আমার পক্ষে সারা দেশে হাজার হাজার শ্রমিক মানববন্ধন ও বিক্ষোভ করল, তা পত্রিকায় ছাপা হলো না। এটাই হলো তথ্য চুরি।’গত বৃহস্পতিবার রাতে মাদারীপুরে টিআইবি আয়োজিত তথ্যমেলায় এভাবেই গণমাধ্যমকে দুষলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘তথ্য সঠিকভাবে থাকতে হবে এবং সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলতে হবে। আমি মন্ত্রী হওয়ার আগে চট্টগ্রাম বন্দরে প্রবেশও করিনি। তাই অভিজ্ঞতা অর্জনের জন্য বন্দরের কর্মকর্তা ও কয়েকজন সাংসদ নিয়ে অভিজ্ঞতা অর্জন করে এলাম। এতে কিন্তু কোটি কোটি টাকা খরচ হয়নি।’ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি, মাদারীপুরের আয়োজনে এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক নূর-উর-রহমান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা তথ্য কর্মকর্তা দীপঙ্কর বর, টিআইবির পরিচালক (সিভিক এনগেজমেন্ট) রাবেয়া রওশন প্রমুখ। তথ্যমেলার শেষ দিনে বৃহস্পতিবার বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও তথ্যমেলায় অংশগ্রহণকারী স্টলের মধ্যে তিনটি স্টল, মাদারীপুরের ১০টি স্কুল ও কলেজের কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। মন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।