আমি অনিয়ম করি না, কেউ করলে সহ্য করব না : ভূমিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফাইল ছবি
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফাইল ছবি

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ‘আমি নিজে অনিয়ম করি না, কেউ অনিয়ম করলে সহ্য করব না। আমার কোনো নেতা–কর্মীর বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ এলে তা কঠোরভাবে দেখা হবে।’

আজ মঙ্গলবার রাতে নগরের সার্সন রোডে নিজের বাসভবনে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব বলেন। নবগঠিত আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের কমিটির সদস্যরা তাঁর সঙ্গে মতবিনিময় সভা করেন।

আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেকের সঞ্চালনায় মতবিনিময় সভায় নবগঠিত কমিটির নেতাদের পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।