‘আমি এখনো পৌর প্রশাসক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ানীবাজার পৌর প্রশাসক তফজ্জুল হোসেন অব্যাহতিপত্রে সই করেননি। তিন দিন ধরে তাঁকে বিয়ানীবাজারেও দেখা যাচ্ছে না।গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তফজ্জুল হোসেন বলেন, ‘উচ্চ আদালতে আমার রিট আবেদনটির নিষ্পত্তি হয়নি। তাই আমি অব্যাহতিপত্রে স্বাক্ষর করিনি। আমি এখনো পৌর প্রশাসক।’জানা যায়, পৌর প্রশাসকের পদে টিকে থাকার জন্য তদবির করতে গত রোববার রাতেই ঢাকা চলে গেছেন তফজ্জুল হোসেন। সোমবার থেকে পৌরসভার সচিবও কার্যালয়ে অনুপস্থিত রয়েছেন। এ অবস্থায় নতুন দায়িত্বপ্রাপ্ত প্রশাসককে পৌর ভবনের অন্য একটি কক্ষে বসে দায়িত্ব পালন করতে হচ্ছে।যোগাযোগ করা হলে নতুন পৌর প্রশাসক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহামঞ্চদ সালাউদ্দিন জানান, নির্দেশ পাওয়ার পর থেকে তিনি দায়িত্ব পালন করছেন।