'আমি এবং তাহারা' বইয়ের মোড়ক উন্মোচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বইটি পড়ে মজা পাবেন এক শ ভাগ এমন গ্যারান্টি যখন কেউ দেন, তখন আর বইটি না পড়ে এড়িয়ে যাওয়া যায় না। এমন গ্যারান্টি দিয়েই জীবনযুদ্ধের ছোট ছোট গল্প সাজিয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী লেখক তাহমিনা আমীর। জীবনের হাসি-কান্নাসহ নানা ঘটনা নিয়ে লেখা এই বই আমি এবং তাহারা।
গতকাল বিকেলে গুলশানের দ্য মিরেজ রেস্টুরেন্টে বইটির মোড়ক উন্মোচন করেন লেখক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, ব্যান্ড দল মাইলসের অন্যতম গায়ক হামিম আহমেদ এবং প্রকাশক তন্ময়। অনুষ্ঠানে আনিসুল হক বলেন, তাহমিনা আমীর হাসির মধ্যে দিয়ে অনেক ‘সিরিয়াস’ কথা বলেন। প্রবাস জীবনের নানা মুহূর্তে তাঁর জীবনে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তাই ফুটে উঠেছে বইটিতে।
লেখক তাহমিনা আমীর বলেন, ‘বইটি যদি পড়া শুরু হয়, মনে হবে একটি গাড়ি চলতে শুরু করেছে।’