‘আমি এমপিদের নিয়ন্ত্রণ করি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার বলেছেন, ‘পড়াশোনায় ভালো না হলেও, আমি এমপিদের নিয়ন্ত্রণ করি। আমার দ্বারা সাত উপজেলার আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রিত হয়। আমি সুযোগ্য ছাত্র হতে পারিনি, তবে সুযোগ্য রাজনীতিবিদ হতে পেরেছি।’ গতকাল সোমবার দুপুরে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর রামকান্ত উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান স্মরণে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিদ্যালয় প্রাঙ্গণে ওই স্মরণসভা হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ ও হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বদরুন নাহার সরকার, প্রয়াত প্রধান শিক্ষকের সহধর্মিণী শাহানারা বেগম প্রমুখ। বক্তারা বলেন, প্রধান শিক্ষক খলিলুর ছিলেন একজন গুণী, চৌকস, মেধাবী, সৎ ও নিষ্ঠাবান শিক্ষক।খলিলুর রহমান ১৯৬২ সালে ওই বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। ২০০৫ সালে অবসর গ্রহণ করেন। গত ৭ সেপ্টেম্বর মারা যান।