‘আমি খুন কইরা আইছি!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুন করে থানায় গিয়ে পুলিশকে তিনি বললেন, ‘আমি একজনরে খুন কইরা আইছি।’ এমন কথা শুনে পুলিশ বিশ্বাস করতে পারল না। তখন তিনি বললেন, ‘আমার কথা বিশ্বাস না হইলে গিয়া দেইখা আহেন।’ পুলিশ তাঁর ওপর খেপে গিয়ে নিরাপত্তারক্ষীকে নিদের্শ দিল তাঁকে থানা থেকে বের করে দেওয়ার জন্য।একটু পরেই কয়েকজন হন্তদন্ত হয়ে থানায় এসে হাজির। তাঁরা পুলিশকে জানালেন, এই লোক একজনকে খুন করেছেন। তখন পুলিশ তাঁকে আটক করে। গতকাল সোমবার মুন্সিগঞ্জ সদর থানায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম মনির হোসেন (৪৫)। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের খানপুরে। আর খুনের অভিযোগে আটক ব্যক্তির নাম কবির হোসেন। তিনি থাকেন মুন্সিগঞ্জ শহরের বাগমামুদালিপাড়ায়।পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মনির হোসেন থানার পুল চত্বরে জহিরের চায়ের দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন পেছন দিক দিয়ে কবির হোসেন হঠা ৎ করে একটি পাথর দিয়ে মনিরের মাথার পেছনে আঘাত করেন। মনির রাস্তার ওপর পড়ে যান। এর পরও কবির পাথর দিয়ে উপর্যুপরি আরও কয়েকবার আঘাত করে দৌড়ে পালিয়ে যান। আশপাশের লোকজন মনিরকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই মনির হোসেন মারা যান।এ ঘটনায় চা-দোকানি জহির উদ্দিন বাদী হয়ে মুন্সিগঞ্জ থানায় মামলা করেন। মুন্সিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুলতান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, নিহত ও হত্যাকারী দুজনই মানসিক ভারসাম্যহীন বলে আশপাশের লোকজন জানিয়েছেন। কবিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।