‘আমি পিংকিকে নিয়ে সুখী হতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষিত হওয়ার পর স্ত্রীর মর্যাদা নিয়ে বেঁচে থাকার দাবিতে ধর্ষকের বাড়িতে চার দিন ধরে অনশন করার পর গ্রামের মাতবরের সহায়তায় দাবিটি পূরণ হলো ধর্ষিতার। মাতবরদের বেঁধে দেওয়া সময়েই গতকাল শুক্রবার সন্ধ্যায় ধর্মীয় শাস্ত্রমতে বিয়ে সম্পন্ন হয়েছে। স্থানীয় লোকজন ও পুরোহিত জানান, বরিশালের আগৈলঝাড়া উপজেলার কাঠীরা গ্রামের জয়ন্ত মধুর কন্যা পিংকি মধুকে (১৯) একই গ্রামের নিমাই চন্দ্র ঢাকীর পুত্র সুমন চন্দ্র ঢাকী (২৫) ৮ সেপ্টেম্বর রাতে ধর্ষণ করে। পরে ধর্ষকের অনুপস্থিতিতে সালিস বৈঠকের বিচারকদের সিদ্ধান্তে গতকাল শুক্রবার সন্ধ্যার লগ্নে ধর্ষকের সঙ্গে ধর্ষিতার বিয়ের দিন ধার্য করা হয়েছিল। গ্রামের হিন্দু সম্প্রদায়ের নেতা দ্বিজেন বিশ্বাস জানান, সামাজিকভাবে বিয়ে হলেও কনের অতিরিক্ত নিরাপত্তার কথা ভেবে বরপক্ষের কাছ থেকে আড়াই শ টাকার স্টাম্পে লিখিত নেওয়া হয়। এ ছাড়া মেয়ের নামে ৪০ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেওয়ার সিদ্ধান্ত হয়। বর সুমন অনুশোচনা করে বলেন, ‘আমি ভুল করেছি। কারও জীবন নষ্ট করার অধিকার আমার নেই। আমি পিংকিকে নিয়ে সুখী হতে চাই।’ সুমনের পিতা নিমাই ঢাকী বলেন, গ্রামের মাতবররা একটি মহ ৎ সিদ্ধান্ত নিয়েছে। একটি জীবন রক্ষার পাশাপাশি এ বিয়ে হওয়ায় দুটি জীবনের নতুন স্বপ্ন শুরু হলো। মন্দিরের পুরোহিত নির্মল ব্যানার্জি বলেন, ‘উভয়পক্ষ সঠিক সিদ্ধান্ত নেওয়ায় শুভ পরিণয়ের মধ্য দিয়ে একটি মেয়ে জীবন ফিরে পেল।’