প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথাটি রংপুরের সদর উপজেলার বকতিয়ারপুর গ্রা-মের পাঁচ বছরের শিশু মো. আসিফ-উজ-জামানের। মাত্র আট মাস বয়স থেকে আসিফ টিউমার ক্যানসারে ভুগছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আসিফকে সুস্থ করতে হলে দ্রুত অস্ত্রোপচার করে কেমোথেরাপি দিতে হবে। এ জন্য আপাতত পাঁচ লাখ টাকা লাগবে। আসিফের বাবা মো. আকতারুজ্জামান মূলাটোল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। সাধ্যমতো তিনি ছেলের চিকিৎসা করেছেন। তাঁর পক্ষে ছেলের চিকিৎসার ওই টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় আসিফকে বাঁচাতে দেশের হূদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন আকতারুজ্জামান। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আকতারুজ্জামান, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৬৪৪২, সোনালী ব্যাংক লিমিটেড, রংপুর ক্যান্টনমেন্ট শাখা, রংপুর। বিজ্ঞপ্তি।