প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘পদ্মা নদীর ভাঙন রোধে সিসি ব্লক দিয়ে কাজ করা হচ্ছে। এতে ভাঙন রোধ হয়েছে। আগে বালুর বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর উদ্যোগ নেওয়া হয়েছিল বলেই তা ঠেকানো যায়নি।’ তিনি বলেন, ‘আমি মাজায় টাকা গুঁজতেছি না। টাকা চুরি করে পদ্মা নদীর ভাঙন ঠেকানো যায় না।’গতকাল শনিবার ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গিতে পদ্মা নদীর তীর সংরক্ষণের কাজ ও মান্দারতলা খালের ওপর ৬০ মিটার দৈর্ঘ্যের একটি সেতুর উদ্বোধন শেষে স্থানীয় সিসিডিসি মাঠে আলিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শ্রমমন্ত্রী এসব কথা বলেন।