‘আমি হারাইয়া গেছিলাম, ফিরাইয়া আনল প্রথম আলো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রফিকুল ইসলাম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। এ-যাব ৎ সরকারি ভাতা বা কোনো সহায়তা পাননি। বীরত্বপূর্ণ খেতাব—বীর প্রতীকের সনদও চুরি হয়ে গিয়েছিল। জীবনযুদ্ধে হারান ভিটেমাটি। একপর্যায়ে রাস্তায় বসে কলা বিক্রি করতে শুরু করেন। এ অবস্থায় যুদ্ধ, বীরত্ব—সবই অনেকটা বিস্মৃত হয়ে যায়।মুুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে নিয়ে প্রথম আলোয় ৫ অক্টোবর ‘বীর মুক্তিযোদ্ধা এখন নির্বাক’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রায় ১৫ বছর পর ফিরে পান বীর প্রতীকের সনদ। গতকাল বুধবার বিকেলে সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল বাড়িতে গিয়ে রফিকুলের হাতে বীর প্রতীকের নতুন সনদ তুলে দেন।সনদ পেয়ে নির্বাক রফিকুল যেন মুখে ভাষা ফিরে পান। কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি তো হারাইয়া গেছিলাম। কোনো কিছুই আর আমার ছিল না। প্রথম আলো আমারে ফিরাইয়া আনল!’রফিকুল ইসলামের পৈতৃক বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হুগলিয়া গ্রামে। বাবা-মায়ের চার ছেলের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। রফিকুল ইসলাম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সিপাহি পদে চাকরি করতেন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতের ভয়াবহতা দেখে সহকর্মীদের সঙ্গে মুক্তিযুদ্ধে যোগ দেন। শুরুতে ছিলেন ৫ নম্বর সেক্টরে। পরে ২ নম্বর সেক্টরে মেজর (পরে ব্রিগেডিয়ার) খালেদ মোশাররফের অধীনে (সাব-সেক্টর বিলোনিয়া) যুদ্ধ করেন। ফেনী, কসবা এলাকায় সম্মুখযুদ্ধে অংশ নেন তিনি।বিলোনিয়ায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখসমরে অনেক মুক্তিযোদ্ধা শহীদ হন। শত্রুর ছোড়া মর্টার শেল হঠা ৎ এসে তাঁর ওপর পড়ে। পায়ের গোড়ালি ও হাঁটুতে গুরুতর আঘাতপ্রাপ্ত হলেও দমে যাননি রফিকুল ইসলাম। চিকি ৎ সা নিয়ে আবার যুদ্ধে নামেন। মুক্তিযুদ্ধে অসীম সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য সিপাহি রফিকুল ইসলামকে বীর প্রতীক (১৯৭২ সালের গেজেট অনুযায়ী সনদ নম্বর ১৫২) খেতাবে ভূষিত করা হয়। ১৯৮৩ সালে রফিকুল ইসলাম শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। সংসার চালাতে গিয়ে ভিটেমাটি বিক্রি করে দেন। জীবিকা নির্বাহের জন্য রাস্তায় কলা বিক্রি করতেন। ১৯৯৬ সালে সিলেটে ভাড়া বাড়িতে চোর ঢুকে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে রফিকুল ইসলামের বিভিন্ন পদক, বীর প্রতীক সনদসহ অন্যান্য সনদ চুরি করে নিয়ে যায়।বর্তমানে সিলেট নগরের ঘাসিটুলায় শ্বশুরবাড়ির দান করা একটি কাঁচা ঘরে স্ত্রী, চার মেয়ে ও দুই ছেলেকে নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন। কোনো রকমে সংসার চলছে বড় মেয়ের উপার্জনে।রফিকুল ইসলামের বড় মেয়ে লু ৎ ফুন্নাহার প্রথম আলোকে জানান, মুক্তিযুদ্ধ সম্পর্কে তাঁর বাবা কিছুই বলতে পারতেন না। স্মরণ করিয়ে দিলে খোঁজ করতেন বীর প্রতীকের সনদ। বাবার এ অবস্থা তুলে ধরে প্রথম আলো খবর প্রকাশ করে। এরপর সেনাবাহিনীর সহায়তায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকি ৎ সা দেওয়া হয়। লু ৎ ফুন্নাহার বলেন, ‘ওই চিকি ৎ সার পর থেকে আব্বা কিছু কথাবার্তা বলতে পারছেন। তিনি আবেগ আপ্লুত হয়ে প্রায়ই বলেন, প্রথম আলো আমার ভাই। আমারে ফিরাইয়া আনল প্রথম আলো।’রফিকুল ইসলামকে নিয়ে প্রতিবেদন করার জন্য প্রথম আলোকে ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘রফিকুল ইসলামের সব ভাতা একসঙ্গে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। পাশাপাশি তাঁর বাসস্থানসহ অন্যান্য সমস্যার কথা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে অবহিত করা হবে।’সিলেট বিভাগীয় মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘উনি (রফিকুল ইসলাম) অসুস্থ হয়ে নিভৃত জীবন যাপন করছিলেন। এ জন্যই আমাদের অজানা ছিল। খেতাবপ্রাপ্তদের তালিকা স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের কাছে সরবরাহ করলে এ রকম হতো না।’