'আমিই আ.লীগের একক চেয়ারম্যান প্রার্থী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুরুল আবছার গতকাল শুক্রবার সকালে সংবাদ সন্মেলন করে দাবি করেন, তিনিই আওয়ামী লীগের একক চেয়ারম্যান প্রার্থী। কিন্তু দলের কতিপয় নেতা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তালেবকে একক প্রার্থী ঘোষণা দিয়ে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে। এতে লাভবান হচ্ছে জামায়াত ও বিএনপি।
গতকাল বেলা ১১টায় শহরের লালদীঘির পাড়ের জাসদ কার্যালয়ে অনুষ্ঠিত ওই সন্মেলনে বক্তব্য দেন জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুহামঞ্চদ শাহজাহান, জেলা আইনজীবী সমিতির আবুল কালাম আজাদ, জেলা জাতীয় পার্টির নেতা আহমদ কবির আজাদ, জেলা উদীচীর সভাপতি মুহামঞ্চদ আলী জিন্নাহ প্রমুখ।